প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে ভোট আয়োজন শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
তিনি জানান, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন চার ধাপে আয়োজন করা হবে। এ জন্য সারাদেশকে হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান ও চরাঞ্চল এবং সমতল ও শহরাঞ্চল—এই চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দফায় হাওর ও উত্তর-পূর্বাঞ্চলের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, প্রশাসক নিয়োগ দেওয়ায় অনেকেই মনে করেছিলেন এই নির্বাচন আর হবে না। তবে সরকার শুরু থেকেই বলে আসছে, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন হয়। এছাড়া আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে সরকার চায় অধিকাংশ নির্বাচন শুষ্ক মৌসুমে সম্পন্ন করতে।
তথ্য উপদেষ্টার আশা, পরিকল্পনা অনুযায়ী অক্টোবর থেকে ভোটগ্রহণ শুরু করা গেলে আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকার পর্যায়ের সব নির্বাচন শেষ করা সম্ভব হবে।
রাজনীতি/আরআইআর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৫ ঘণ্টা আগে