মাথাপিছু আয় ১% বেড়ে ২৭৬৯ ডলার, জিডিপি প্রবৃদ্ধি কমেছে ০.৭৩%

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০: ১৬
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ছবি: সংগৃহীত

দেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ ডলারে। আর জিডিপি প্রবৃদ্ধি দশমিক ৭৩ শতাংশ কমে হয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গত ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাব দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের ২ হাজার ৭৩৮ ডলার থেকে গত ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক মাথাপিছু আয় বেড়েছে ৩১ ডলার। স্থানীয় মুদ্রায় এই আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকায়, যা এর আগের অর্থবছরে ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

এ ছাড়া গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৪৯ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের ৪ দশমিক ২২ শতাংশ থেকে দশমিক ৭৩ শতাংশ কম। সাময়িক হিসাবে এ হার প্রাক্কলন করা হয়েছিল ৩ দশমিক ৯৭ শতাংশ, অর্থাৎ কমেছে দশমিক ৪৮ শতাংশীয় পয়েন্ট।

বিবিএস আরও জানায়, ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনীতির আকার এর আগের অর্থবছরের ৪৫০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৫৬ বিলিয়ন ডলার হয়েছে। যদিও এটি প্রাথমিক প্রাক্কলন ৪৬২ বিলিয়ন ডলারের চেয়ে কম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

২ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement