সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১২: ২৫
প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে অন্তত দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। এর মধ্যে প্রথম ধাপে ১০ হাজার শ্রমিক সম্পূর্ণ বিনামূল্যে বা বিনা খরচে নেওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির। পাশাপাশি বাংলাদেশে সৌরবিদ্যুৎ ও অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে প্রায় ২ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগেরও আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া।

আজ রোববার (৩০ আগস্ট) সকালে ঢাকাস্থ মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকাস্থমালয়েশিয়ার রাষ্ট্রদূত। বৈঠকে উঠে আসে শ্রমবাজার ও বিনিয়োগের নানা বিষয়।

পরে মীর শাহে আলম সাংবাদিকদের জানান, সেপ্টেম্বর থেকেই বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু করতে চায় মালয়েশিয়া। এরমধ্যে ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, শুধু শ্রমবাজার নয়, বাংলাদেশে বিভিন্ন খাতেও বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী মালয়েশিয়া। সৌরবিদ্যুৎ, সড়ক নির্মাণে বিটুমিনের সঙ্গে রাবারের ব্যবহারসহ বিভিন্ন খাতে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

এদিকে ব্যাটারিচালিত যান ও রিকশা চলাচল নিয়েও নতুন বিধিমালা চূড়ান্ত করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।তিনি বলেন, দ্রুতই ব্যাটারিচালিত যান চলাচলের বিষয়ে বিধিমালা চূড়ান্ত করা হবে। প্রধান সড়কে রিকশা চলাচল করতে দেয়া হবে না। রাজধানীতেও চলবে না ছয় সিটের রিকশা।

এছাড়ানিয়ন্ত্রণের পাশাপাশি রিকশা ব্যবস্থাপনায় আনা হচ্ছে আরও কিছু পরিবর্তন। এলাকাভেদে রিকশার জন্য আলাদা রঙ নির্ধারণের পরিকল্পনার কথা জানানো হয়। পাশাপাশি পরিবেশবান্ধব ব্যবস্থার অংশ হিসেবে সৌরবিদ্যুতের মাধ্যমে ব্যাটারি চালিত যান চার্জ দেয়ার ব্যবস্থার কথাও উঠে আসে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করব, যতদিন পর্যন্ত এদেশের মানুষ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত রাখবে; আমরা ততদিন পর্যন্ত এই পরিবারগুলোর সমর্থন বা আশা প্রত্যাশা পূরণ করব। আমাদের নিজেদের দলের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তি বা পরিবার আছে— যাদের অবদান বা আত্মত্

২১ ঘণ্টা আগে

লুণ্ঠিত-অবৈধ অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা, সর্বোচ্চ ২ লাখ টাকা

এর আগে সাবেক অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে এবার সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে।

১ দিন আগে

চাকরির নিয়োগপত্র পেলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপত্র হাতে পেয়ে তাদের অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

১ দিন আগে

লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’তে পাস, মৌখিকে ধরা ৬ চাকরিপ্রার্থী

আটক ছয়জন হলেন— সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুরের মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলার মো. রাকিব হাসান ও মো. শুভ মিয়া, নীলফামারীর কিশোরগঞ্জের মো. সবুজ ইসলাম এবং গোপালগঞ্জের কাশিয়ানীর মো. রাকিবুল হাসান।

১ দিন আগে