প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি তেলের সরবরাহ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বুধবার সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত ছাড়াও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, বেসামরিক বিমানমন্ত্রী আফরোজা খান, সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
ঈদের আগে জ্বালানি তেল সরবরাহে রেশনিং তুলে দেওয়ার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ঈদের দিন রাত থেকেই তা আবারও অবনতির দিকে যায়।
সরবরাহ সংকটের কারণে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দিন-রাত দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। তেল নিতে গিয়ে অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, এমনকি অনেকেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন পাম্পকর্মীরা। এ সময় পাম্প এলাকায় মাঝে মধ্যেই উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
ঈদের পর রোববার রাত থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল ও গাড়িচালকদের দীর্ঘ সারি আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
সরকার জানিয়েছে, ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দক্ষিণ এশিয়াজুড়ে এর প্রভাব পড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
জ্বালানি পরিস্থিতি নিয়ে বৈঠকের পাশাপাশি এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এটিএম শামসুল ইসলাম এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এছাড়া রেশম শিল্পের আধুনিকায়ন নিয়েও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত রয়েছেন।

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন
১৬ ঘণ্টা আগে
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
১৬ ঘণ্টা আগে
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”
১৬ ঘণ্টা আগে
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।
১৭ ঘণ্টা আগে