ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের সঙ্গে আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি ‘পুনর্ব্যক্ত’ করেছে বাংলাদেশ। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়েও দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয়েছে। গতকাল (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দ্য হিন্দু জানিয়েছে, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অধীনে আগের অন্তর্বর্তী সরকার একই অনুরোধ করেছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যে স্পষ্ট হয়েছে, বিএনপি সরকার প্রক্রিয়াটি এগিয়ে নিতে চায়। তিনি চলতি সপ্তাহে দিল্লি সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি ৯ম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাসে যান।
ঢাকা ফেরার আগে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে অনুরোধের বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘আমরা এরইমধ্যে আমাদের প্রত্যর্পণ চুক্তির অধীনে শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়েছি। আমরা তা পুনর্ব্যক্ত করেছি।’
আলোচনায় ভারতের প্রতিক্রিয়া নিয়ে মন্তব্যের অনুরোধে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। তবে খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের পর দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘দুই পক্ষ প্রাসঙ্গিক দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে অংশীদারত্ব আরও গভীর করার প্রস্তাবগুলো বিবেচনা করতে সম্মত হয়েছে।’ এতে নির্দিষ্ট ফলাফল উল্লেখ করা হয়নি এবং বলা হয়, শিগগিরই ‘পরবর্তী বৈঠক’ হবে।
দিল্লিতে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, ‘দুই দেশের নেতা অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুধু চিঠি আদান-প্রদানই করেননি, তারা কথা বলেছেনও। উভয়েই সম্পর্ককে এগিয়ে নিতে চান। এটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ সম্পর্ক। আমরা কীভাবে এটিকে সামনে এগিয়ে নেয়া যায়, তা নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা এটি করতে পারবো।’
প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছেন, শিগগিরই ভারত সফর করবেন কি না—এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘সফর হবে, তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সফরের আগে অনেক কিছু হবে।’
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই ‘স্টপ-ওভার’ দিল্লি সফর এবং ভবিষ্যতে উচ্চপর্যায়ের যোগাযোগের ইঙ্গিত গুরুত্বপূর্ণ, কারণ এর আগের অন্তর্বর্তী সরকারের ড. ইউনূস প্রশাসনের সঙ্গে উত্তেজনা এবং শেখ হাসিনার আমলে বিএনপির সঙ্গে যোগাযোগের ঘাটতির পর ভারতের সঙ্গে নতুন বাংলাদেশ সরকারের এটাই ছিল প্রথম এমন যোগাযোগ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে বর্তমানে দিল্লিতে বসবাস করছেন। ২০২৫ সালের নভেম্বর মাসে, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমান দিল্লি সফর করেন। এর কয়েক দিন পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতে আনুষ্ঠানিক চিঠি পাঠায়। কারণ, আন্তর্জাতিক অবপরাধ ট্রাইব্যুনালে তারা দোষী সাব্যস্ত হয়েছেন।
তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ‘বিষয়টি বিচারাধীন ও বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ।’
খলিলুর-জয়শঙ্করের আলোচনায় ভারতের কাছ থেকে ভিসা পুনরায় চালুর বিষয়ও উঠে এসেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট ঘাটতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিয়েও আলোচনা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর বলেন, ‘এখনো আমরা কিছুই দেখিনি, এটি আরও খারাপ হবে। এই সংকটের মুখে একা মোকাবিলা করার কোনো সুযোগ নেই। কারণ এর প্রভাব বছরের পর বছর পড়বে।’
তিনি আরও বলেন, ‘১৯৭০-এর দশকের দ্বৈত তেল সংকট—১৯৭৩ সালের ইয়ম কিপুর যুদ্ধ এবং ১৯৭৯ সালের ইরানি বিপ্লব এবং ১৯৮০-এর দশককে উন্নয়নের হারানো দশকে পরিণত করেছিল। আমাদের একসঙ্গে কাজ করতে হবে, নাহলে প্রত্যেকে আলাদাভাবে ক্ষতিগ্রস্ত হবো।’
তিনি জানান, বাংলাদেশ এবার বিমসটেকের চেয়ারম্যান হিসেবে এ বিষয়ে কাজ করতে আগ্রহী। এমনকি স্থগিত থাকা সার্ক নিয়েও আগ্রহী।
খলিলুর রহমান বলেন, ‘আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি এবং যেসব কারণে কিছু দেশ অংশ নিতে চায় না; সেগুলো দূর করি—তাহলে সার্ক সম্মেলন আয়োজনে কোনো আপত্তি থাকবে না। সবই যোগাযোগ বাড়ানোর বিষয়।’
পাকিস্তানের সীমান্তপারের ‘সন্ত্রাসবাদে সমর্থনের’ কারণে ভারতের সম্মেলনে অংশ না নেওয়ার প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন।

জৈন ধর্ম মানুষের মুক্তির জন্য নৈতিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। এই ধর্ম অনুযায়ী, বন্দি অবস্থা থেকে আত্মার মুক্তির উপায় তিনটি— সম্যগ দর্শন বা সত্যের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, সম্যগজ্ঞান বা সংশয়শূন্য ও ভ্রমমুক্ত বিশদ জ্ঞান এবং সম্যগ চারিত্র বা হিত আচরণে প্রবৃত্ত হওয়া এবং অহিতকর আচরণ থেকে সম্প
৫ ঘণ্টা আগে
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেল এবং আত্মীয়ের নামের সঙ্গে মিল রেখে বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণের অভিযোগের পর এবার তার নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষা সচিবের কাছে পাঠানো এক পত্রে এই প্রস্তাব নাকচ করেছেন তিনি।
১৫ ঘণ্টা আগে
‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছা
১৫ ঘণ্টা আগে
এর আগে গত ১৫ জুন বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং ‘দ্য নিউ নেশন’ পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ছয় জনের বিরুদ্ধে এই মামলা করেন। পরে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সদর থ
১৬ ঘণ্টা আগে