প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হয় বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা পাচ্ছেন হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার পরিবারের অন্য কোনো সদস্যই এই বিশেষ নিরাপত্তা পাবেন না।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তিনিও এসএসএফের নিরাপত্তা পাবেন না।
এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা রিজওয়ানা। এ সময় সাংবাদিকরা জানতে চান, খালেদা জিয়া ছাড়া তার পরিবারের সদস্যরা এসএসএফের নিরাপত্তা পাবেন কি না।
এ প্রশ্নের জবাবে পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা বলেন, গেজেট অনুযায়ী খালেদা জিয়া সুযোগ-সুবিধা পাবেন। তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না।
এদিকে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার বিদেশে নিতে চাইলে তার সব প্রস্তুতি সরকারের রয়েছে। এ ব্যাপারে সরকার সহযোগিতা করছে, বিএনপি চাইলে আরও সহায়তা দেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার খালেদা জিয়াকে ভিভিআইপি বা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। এরপর থেকেই তার নিরাপত্তায় নিয়োজিত হয়েছে এসএসএফ। খালেদা জিয়া যে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, সেখানেও মোতায়েন করা হয়েছে এসএসএফ।
খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে বিএনপির পক্ষ থেকে ১৪ সফরসঙ্গীর নাম ঘোষণা করা হয়েছে। সেখানেও এসএসএফের দুজন সদস্যের নাম রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
৫ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৬ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৭ ঘণ্টা আগে