২৪ ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারকে বদলি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে একযোগে বদলি করে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ অধিদপ্তর (ঢাকা) থেকে বদলি করে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ অধিদপ্তর থেকে সরিয়ে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বদলি করে পুলিশ অধিদপ্তরের (ঢাকা) ডিআইজি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকেও এসএমপির উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। তিনি আগে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার ছিলেন।

এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকেও বদলি করে এসএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিপিএর পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে সরিয়ে এপিবিএনের পুলিশ সুপার এবং মোহাম্মদ শাহজাহান মিয়াকে রাজশাহীর ডিআইজি অফিস থেকে বদলি করে এসবির পুলিশ সুপার করা হয়েছে।

পৃথক আরেকটি প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিমকে অতিরিক্ত আইজিপি হিসেবে নৌ পুলিশে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মো. আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরের (ঢাকা) ডিআইজি হিসেবে এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে সিআইডির ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসবির অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত ডিআইজি এবং রাঙ্গামাটির বেতবুনিয়ার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে পুলিশ টেলিকম ইউনিটের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আল মামুনকে পিবিআইর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশ টেলিকম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওএসডি অবস্থায় থাকা পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে পিবিআইর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপন অনুযায়ী, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় রংপুরের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনের অনুলিপিগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিব, জননিরাপত্তা বিভাগ এবং পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে আরব আমিরাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৪ ঘণ্টা আগে

ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেকের প্রয়াণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, খ্যাতিমান হকি খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক আর নেই। আজ শনিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

৪ ঘণ্টা আগে

বিভিন্ন ধর্মের অভিন্ন নৈতিক শিক্ষা [পর্ব ২]

জৈন ধর্ম মানুষের মুক্তির জন্য নৈতিকতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। এই ধর্ম অনুযায়ী, বন্দি অবস্থা থেকে আত্মার মুক্তির উপায় তিনটি— সম্যগ দর্শন বা সত্যের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, সম্যগজ্ঞান বা সংশয়শূন্য ও ভ্রমমুক্ত বিশদ জ্ঞান এবং সম্যগ চারিত্র বা হিত আচরণে প্রবৃত্ত হওয়া এবং অহিতকর আচরণ থেকে সম্প

৮ ঘণ্টা আগে

নিজের নামে স্কুলের নাম পরিবর্তনের প্রস্তাব, না করলেন প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেল এবং আত্মীয়ের নামের সঙ্গে মিল রেখে বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণের অভিযোগের পর এবার তার নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষা সচিবের কাছে পাঠানো এক পত্রে এই প্রস্তাব নাকচ করেছেন তিনি।

১৭ ঘণ্টা আগে