প্রতিবেদক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি আরও দুটি রুটে আগামী ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।
এছাড়া দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচল আগামী ১০ মার্চ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা ব্যবহারে সতর্কতা জারি রয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ থেকেও পরিচালিত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর ওপর।
এই পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন এয়ারলাইনস একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব
৫ ঘণ্টা আগে
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত
৬ ঘণ্টা আগে
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
৬ ঘণ্টা আগে