প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের ওয়ার্ক ভিসা শিগগির পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য নতুন করে ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছে ওমান সরকার।
আজ মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলীবাওয়াইন সালিম আল-বুসাইদির মধ্যে এই আলোচনা হয়।
বৈঠকে আসিফ নজরুল ওমানে অবস্থানরত অনিয়মিত ও নথিহীন বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশি দক্ষ কর্মী যেমন প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরিতে সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য ওয়ার্ক ভিসার ওপর আরোপিত স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানান উপদেষ্টা।
ওমানের শ্রমমন্ত্রী জানান, দেশটিতে বিদ্যমান অনিয়মিত ও নথিহীন প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়। তবে পরিস্থিতি পর্যালোচনা শেষে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি।
বৈঠকে আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী পাঠানোর আগে দক্ষতা যাচাই, প্রাক্-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইনকানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়াসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
এ ছাড়া চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এরই মধ্যে চূড়ান্তকৃত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৪ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে