প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে ও পরে মোট ১০ দিন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে সংগঠনটির প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে এসব তথ্য জানান।
তিনি বলেন, “আমরা সাতটি প্রস্তাব দিয়েছি, যাতে সংখ্যালঘুরা নিরাপদে ভোট দিতে পারে ও নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে। পূজা বা নির্বাচনের সময় সংখ্যালঘুদের ওপর হামলার আশঙ্কা থাকে—এটা যেন না হয়, সেই নিশ্চয়তা চেয়েছি।”
পলাশ কান্তি দে আরও বলেন, “দেশে রাজনৈতিক বলির পাঠা বানানো হয় সংখ্যালঘুদের। ভোট দিতে গিয়ে যেন কোনো সংখ্যালঘু পরিবারের ঘরে হামলা না হয়, গরু-ছাগল লুট না হয়—সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এখনো অনেক জায়গায় সংখ্যালঘুদের ওপর বিক্ষিপ্ত হামলা, চাঁদাবাজি হচ্ছে; তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
তিনি জানান, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে ইসির প্রতি।

জুলাই আন্দোলনের সময়ের তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
১৬ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা রয়েছেন।
১৬ ঘণ্টা আগে
দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।
১৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘এই বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যেন আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়।’
১৭ ঘণ্টা আগে