হকারদের নির্দিষ্ট স্থান-সময়ে বসতে লাইসেন্স দেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৬: ৪৫

জনদুর্ভোগ যেন না হয়, সেটি নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তবে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বলেছেন, লাইসেন্স দিয়ে হকারদের নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে বসার ব্যবস্থা করে দেওয়া হবে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনের ফুটপাত দখলমুক্ত করে পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, জনদুর্ভোগ তৈরি করে— এমন অবৈধ দখলদারি সহ্য করা হবে না। তবে হকারদের পুনর্বাসনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের লাইসেন্সের মাধ্যমে নির্দিষ্ট সময় ও স্থানে হকার বসার সুযোগ রাখা হবে।

পাশাপাশি ‘হলিডে মার্কেট’ ও ‘নৈশকালীন মার্কেট’ চালুর পরিকল্পনার কথাও জানান ডিএসসিসি প্রশাসক।

উদ্বোধন করা পাইলট প্রকল্পের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন থেকে চানখাঁরপুল পর্যন্ত প্রায় ১৩৫০ ফুট এলাকায় গ্রাফিতি আঁকা হয়েছে। বসানো হয়েছে ৫৫০টি ফুলের টব, ৬৫০টি সৌন্দর্যবর্ধক গাছ। রোগীর স্বজনদের জন্য রাখা হয়েছে ৫০টি বসার আসন। এ ছাড়া কিছু দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণাধীন রয়েছে এ প্রকল্পের আওতায়।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, এ প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ফুটপাতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে।

রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের জন্য মানসিক স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন আবদুস সালাম।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৪ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৪ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৫ ঘণ্টা আগে

শহিদ মিনারের ভেন্যু বাতিলে প্রতিবাদ উদীচীর, স্থগিত ৩১ জুলাইয়ের সমাবেশ

উদীচী এই পরিস্থিতিতে ‘প্রতিবাদস্বরূপ’ ৩১ জুলাইয়ের পূর্বঘোষিত সাংস্কৃতিক সমাবেশ স্থগিত করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। সংগঠনটি বলেছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন করা হবে।

৭ ঘণ্টা আগে