জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৮: ৫২
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শহিদ পরিবারের সদস্য, জুলাই আহত যোদ্ধা, রাজনীতিবিদ ও কূটনৈতিকদের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করছেন তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা।

এর আগে বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠান মঞ্চে পৌঁছান তিনি। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ঘোষণাপত্র নিয়ে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করেছেন। এরপরই খসড়া তৈরি করা হয়েছে। এ কারণে এই ঘোষণাপত্রও সব অংশীজনের উপস্থিতিতেই পাঠ করা হচ্ছে।

ঘোষণাপত্রটি দেশের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে হিসেবে কাজ করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন, জুলাই ঘোষণাপত্র ঐক্যের প্রতীক হয়ে থাকবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যরা জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ (৫ আগস্ট)। এ উপলক্ষ্যে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঢল নেমেছে। তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন হচ্ছে। আগত ছাত্র-জনতাও পড়ছেন বিড়ম্বনায়।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুর পর থেকে থেমে থেমে হচ্ছে বৃষ্টি। তবে বৃষ্টির মধ্যেও কেউ অনুষ্ঠানস্থল ছেড়ে যাননি। অনেকে আশপাশের ছাতার নিচে, কেউ আশ্রয় নিয়েছেন গাছের নিচে, আবার অনেকে বৃষ্টিতে ভিজে উপভোগ করছেন অনুষ্ঠান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের

৩ ঘণ্টা আগে

অর্ধেক করা হচ্ছে সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ

সুদমুক্ত ঋণে কেনা এসব গাড়ির জন্য প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা রক্ষণাবেক্ষণের জন্য এখন মাসে ৫০ হাজার করে টাকা পাচ্ছেন। নতুন পরিকল্পনায় এ খরচ কমিয়ে ২৫ হাজার টাকায় নামিয়ে আনতে বলা হয়েছে।

১০ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন প্রতিনিধি রাখা হবে। এই পাঁচটি পদ আপাতত খালি রাখা হয়েছে। বিরোধী দল থেকে মনোনয়ন দিলে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

১৪ ঘণ্টা আগে

সরকারি হলো নৌকা চালানো বান্দরবানের সেই প্রধান শিক্ষকের স্কুল

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করেছে সরকার। এখন থেকে প্রতিষ্ঠানটি ‘তিন্দু সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে। সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-৩ শাখা) শিরীন আক্তার

১৭ ঘণ্টা আগে