জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১: ০৮
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সরকারি লোগো

জ্বালানি তেলের যথাযথ সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে ডিসিদের (জেলা প্রশাসক) মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকার।

রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে সংকট তৈরির লক্ষ্যে অবৈধ মজুদ করছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংকট নিরসনে ইতোমধ্যে সরকার যানবাহনভিত্তিক তেলের পরিমাণ নির্ধারণ করেছে। তথাপি বিভিন্ন পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনসমূহে সরকার নির্ধারিত মূলের চেয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রয়, অধিক মুনাফার লোভে অতিরিক্ত মজুদ, খোলা বাজারে বিক্রি, পাচারের প্রবণতা পরিলক্ষিত হচ্ছে।

এতে আরও বলা হয়, এমতাবস্থায়, জ্বালানি তেলের অবৈধ মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ ও পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার নিমিত্ত জেলা প্রশাসকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।

৫ ঘণ্টা আগে

ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব

৬ ঘণ্টা আগে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত

৭ ঘণ্টা আগে

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

৭ ঘণ্টা আগে
Advertisement