মিয়ানমারে ১৭ মিনিটে ২ ভূমিকম্প, কাঁপল বাংলাদেশ-পশ্চিমবঙ্গও

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ভূমিকম্প। প্রতীকী ছবি

মিয়ানমারের রাখাইন রাজ্যে ১৭ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত করেছে। মাঝারি মাত্রার দুই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম পেরিয়ে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা। শুধু তাই নয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও হাওড়াসহ বিভিন্ন এলাকাও ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পে তিন দেশের কোথাও হতাহতের কোনো তথ্য মেলেনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটের দিকে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাখাইন রাজ্যের সিত্তে শহর থেকে প্রায় ১১৭ কিলোমিটার পূর্ব ও উত্তরপূর্বে এবং ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে। ৯টা ৫১ মিনিটে আঘাত করে দ্বিতীয় ভূমিকম্পটি, যার উৎপত্তিস্থলও ছিল আগেরটির কাছাকাছি— ইয়েনানগিয়াং শহর থেকে প্রায় ৮৮ কিলোমিটার পশ্চিমে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, ভূপৃষ্ঠের ৬২ দশমিক ৭০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। অন্যদিকে ভূপৃষ্ঠের ৬৭ দশমিক ৮০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও একই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিট ১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মিনবু এলাকাটি ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ৫২১ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থিত। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তি প্রথমটির মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে। দুটি ভূমিকম্পই কয়েক সেকেন্ড করে স্থায়ী ছিল।

মিয়ানমারের এ ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের কয়েকটি জেলা কেঁপে ওঠে। রাজনীতি ডটকমের চট্টগ্রাম ব্যুরো ও কক্সবাজার প্রতিনিধির তথ্য বলছে, মাঝারি মাত্রার ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়েছে এই দুই জেলায়। কক্সবাজারের সদর, মহেশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে ভূকম্পন অনুভূত হওয়ার তথ্য মিলেছে।

চট্টগ্রামেও মহানগর ছাড়াও পটিয়া, রাউজানসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ার তথ্য জানিয়েছেন বাসিন্দারা। এ ছাড়া ঢাকাসহ আরও কয়েকটি জেলা থেকেও ভূকম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে।

এদিকে আনন্দবাজার ও দ্য সানডে গার্ডিয়ানসহ ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবর বলছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও হাওড়াসহ বেশ কিছু জেলা কেঁপে উঠেছে মিয়ানমারের এ ভূমিকম্পের প্রভাবে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে কলকাতার শপিং মলগুলো থেকে দলে দলে মানুষ বের হয়ে রাস্তায় অবস্থান নেয়।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, মিয়ানমারের ভূমিকম্প যে ফল্টের ওপরে সংঘটিত হয়েছে সেই ফল্টটি খুবই সক্রিয়। ২০২৪ সালেও একই ফল্টে ৭ দশমিক ৫ মাত্রার বড় ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ফলে আগামী ২৪ ঘণ্টায় আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে ইসির শোকজ

নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) সাতটি দল এই হিসাব জমা না দেওয়ায় দলগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

১৩ ঘণ্টা আগে

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

১৪ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৭০০

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬০৯ শিশু, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

১৫ ঘণ্টা আগে

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৭ ঘণ্টা আগে