৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২৬, ১৮: ০৯
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। ছবি: সংগৃহীত

শিক্ষায় বৈষম্য দূর করতে দেশের ৯টি শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি, মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আগে বিভিন্ন শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়া হলেও এখন সারা দেশের ৯টি শিক্ষা বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে সেখানে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।

শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ড. মিলন বলেন, শিক্ষার মানোন্নয়নে সিলেবাস ও কারিকুলামে ধীরে ধীরে পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ তৈরির পাশাপাশি খেলাধুলা, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক বিষয়ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

শিক্ষা বাজেট প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ দিতে আগ্রহী। তবে বর্তমানে সেই পরিমাণ বাজেট কার্যকরভাবে ব্যবস্থাপনার সক্ষমতা নেই। তাই ধাপে ধাপে শিক্ষা বাজেট বাড়ানো হবে।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠান শেষে শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৪৯ জন শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীর হাতে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement