প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ ‘পরিবর্তনে’র তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেছেন। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন, শরিয়া আইন চান না। আপনারা তো ভোটের জন্য এটা করে ফেলেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতার নোটিশের ওপর মুলতবি প্রস্তাবের আলোচনায় কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত ইসলামের প্রতি ইঙ্গিত করে পার্থ বলেন, কী একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুড়ে ফেলে দাও। সংবিধানকে ছুড়ে ফেলব কেন? সংবিধান কি মনে করিয়ে দেয়, এটা পরাজয়ের দলিল? আমি সংবিধান কেন ছুড়ে ফেলে দেবো? এই সংবিধান দেখলে গাত্রদাহ কেন হবে?
পার্থ বর্তমান তরুণ প্রজন্মকে সতর্ক করে বলেন, আপনারা ‘জেনজি’ জেনারেশন হোন, কিন্তু কোনোভাবেই ‘জামাত জেনারেশন’ হয়ে যাবেন না। ভোটের প্রয়োজনে আদর্শ বিসর্জন দেওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছু নয়।
সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আন্দালিব রহমান পার্থ বলেন, পুরোনো সংবিধানের ভেতরে থেকে সেই সংবিধানকেই ছিঁড়ে ফেলার চেষ্টা সঠিক পদ্ধতি নয়। বরং সংবিধানকে সম্মান জানিয়েই জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করা সম্ভব।
বক্তব্যের শেষে জাতীয় ঐক্যের ডাক দিয়ে এই সংসদ সদস্য বলেন, আবু সাঈদ থেকে শুরু করে ওয়াসিম আকরাম, সবার আত্মত্যাগেই এই পরিবর্তন এসেছে। তাই কোনো নির্দিষ্ট গোষ্ঠী যেন আন্দোলনের একক কৃতিত্ব দাবি করে অন্যদের ওপর আক্রমণাত্মক না হয়।
তিনি বলেন, সংবিধানটাকে আমরা রেসপেক্ট করি, জুলাই সনদকেও আমরা রেসপেক্ট করি। সিন্স উই হ্যাভ দ্য গুড স্পিরিট, উই হ্যাভ গুড ইনটেনশন, আমরা পজিটিভ ও ভালো কিছু নিয়ে আসব। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি, আমাদের ঐক্য স্ট্যান্ড করে, আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৫ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৫ ঘণ্টা আগে