ড্রোন শো পরিচালনা শিখতে চীন যাচ্ছেন ১১ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ড্রোন শো পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন ১১ জন। এক মাসের এ প্রশিক্ষণ চীনের সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে ড্রোন প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানান।

তিনি বলেন, ড্রোন গল্প বলার নতুন মাধ্যম। টেকনোলজি ও আর্টের একটা ফিউশন। এটি ন্যারেটিভ তৈরিরও অন্যতম অবলম্বন। সাম্প্রতিক সময়ে চীনের সহযোগিতায় প্রদর্শিত ৬টি ড্রোন শো তরুণ প্রজন্মের কাছে বিপুলভাবে জনপ্রিয় হয়েছে। এটা অনেকটা সিনেমার গল্প বলার মতো। ১৪ এপ্রিল আমরা যে গল্প বলেছি, ৫ আগস্ট সেটা বলিনি।

তিনি বলেন, ড্রোন শো’র পেছনে অনেক তরুণ কাজ করেছে। তারা অনেক ব্রেইন স্টর্মিং করে দেখেছে যে কী বিষয়ে কাজ করা যায়। আমরা দেখলাম যে শোগুলোতে মানুষের অনেক সম্পৃক্ততা তৈরি হয়েছে।

তিনি জানান, চীনের সাংহাই ও গুয়াংজুতে মাসব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের যাবতীয় অর্থ চীন বহন করবে।

উপদেষ্টা জানান, অচিরেই চিত্রকর্ম সংরক্ষণে প্রশিক্ষণ নিতে ১৫ সদস্যের একটি টিম চীন যাবে এবং তারা ফিরে এসে এ বিষয়ে প্রশিক্ষণ দেবে। মিউজিয়ামের প্রসারের ক্ষেত্রেও একটি টিম চীন যাবে।

ট্র্যাডিশনাল মিডিয়া ও নিউ মিডিয়ার প্রসার এবং কালচারাল হেরিটেজ সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় ও চীনের মাঝে নতুন দুয়ার উন্মোচিত হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব ক্ষেত্রে পরিপূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বৃষ্টি-ঢলে দেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত, অর্থনীতির ওপরও বাড়ছে নতুন চাপ

প্রাণহানি ও পানিবন্দি মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কৃষিজমি, ফসল, গবাদিপশু, মাছের খামার, ঘরবাড়ি, সড়ক ও সেতুসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এই দুর্য

২ ঘণ্টা আগে

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে বাধা মানবে না সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো বাধাই মানবে না।’

৩ ঘণ্টা আগে

১৯ জেলায় ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

৬ ঘণ্টা আগে

গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড

নিম ও নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

৬ ঘণ্টা আগে