বিবিসি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যার বিচার নিয়ে এবার তোপের মুখে পড়লেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
হত্যার বিচারে বিলম্বের অভিযোগে মি. নজরুলের কাছে জবাবদিহি চান নিহত হাদীর সমর্থকরা।
সোমবার গাইবান্ধায় এক অনুষ্ঠানের মঞ্চে এ ঘটনা ঘটেছে।
চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে মি. নজরুল ডায়াসে থাকা মাইক্রোফোনের সামনে থেকে সরে যেতে যেতে বলেন, এভাবে তো কথা বলা যাবে না।
ভোটারদের আস্থা বৃদ্ধি করা, অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত ও গণভোট নিয়ে ভোটারদের সচেতনতা শীর্ষক এক মতবিনিময় সভায় আইন উপদেষ্টা এমন ঘটনার মুখোমুখি হন।
তিনি তাদের শান্ত করতে চেয়ে মঞ্চের সামনে পোস্টার হাতে নিয়ে থাকা দুইজনকে পরে তার সাথে কথা বলতে আসার আহ্বান জানান।
তবে, সেসময় তাদের চিৎকার করতে শোনা যায়।
ডায়াসে থাকা মাইক্রোফোনে মি. নজরুল বলেন, আপনাদের অনেক ব্যাপারে প্রশ্ন থাকবে যে চার্জশিট এমন কেন হলো, বিচার হচ্ছে না কেন?আসিফ নজরুল স্যারকে আমরা এতো ভালোবাসতাম উনি কী করছেন?আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য.... আপনাদের এখানে দুইটা ভাই পোস্টার নিয়ে এতোক্ষণ কষ্ট করে দাঁড়ায়ে আছে।আপনারা দুইজনে আমার সাথে আসবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব।
‘আপনারা কি চান যে চার্জশিট গ্রহণ করে ফেলুক, চান? চান কি না চান?’ এমন প্রশ্নও করেন আইন উপদেষ্টা।
এরপরও হাদীর বিচারের অগ্রগতি জানতে চেয়ে উপস্থিত ব্যক্তিরা চিৎকার করতে থাকেন।
তখন মি. নজরুল তাদের কেন দেরি হচ্ছে, চার্জশিট কোন পর্যায়ে সে বিষয়ে ব্যাখ্যা দেন।
‘ভালো করে বলি শুনেন, একটা বিচার কাজ শুরু হয় চার্জশিট দেয়ার পর। আপনারা কি চান যে চার্জশিট গ্রহণ করে ফেলুক, এটা চান? চান কিনা বলেন। হ্যাঁ বা না বলেন। চান.... এই চার্জশিট করার দায়িত্ব পুলিশের, আপনাদের তো বললাম যেদিন চার্জশিট গৃহীত হয়ে যাবে, এরপর বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না। প্রতিদিন কোর্ট বসবে’ বলেন মি. নজরুল।
এ সময় তিনি নিহত হাদীর অনুসারীদের ‘পুলিশের ব্যাপার দেখার দায়িত্ব যেই মন্ত্রণালয়ের আপনাদের যে কনসার্ন আছে, আমি কথা দিচ্ছি আপনারা যেভাবে বলেছেন আপনাদের কনসার্নটা আমি ওনাদেরকে পৌঁছে দেবো’ বলে আশ্বস্ত করেন।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
৩ ঘণ্টা আগে
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের করিডোর প্রস্তাবটি সরকার খতিয়ে দেখছে। তবে এ বিষয়ে এখনো কোনো অবস্থান নেওয়া হয়নি। পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনাই এ প্রস্তাবে সরকারের আগ্রহের অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ময়মনসিংহের। এ ছাড়া ঢাকা ও খুলনায় একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
৫ ঘণ্টা আগে
শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন চট্টগ্রামে একটা কথা চালু হয়েছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? তারা বলল, ফতোয়া তো এখন পার্লামেন্টেই দেওয়া হয়।’
৬ ঘণ্টা আগে