ভোটে ৩ দিন বন্ধ মোটরসাইকেল চলাচল, একদিন ট্রাক-পিকআপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯: ৫৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট ঘিরে ভোটের দিনসহ আগে-পরে মিলিয়ে তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল। অন্যদিকে ভোটের আগের রাত থেকে শুরু করে ভোটের তারিখে দিবাগত মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

যান চলাচলে নির্বাচন কমিশনের (ইসি) এমন বিধিনিষেধের আলোকে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রোববার (১ ফেব্রুয়ারি) এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার অধীনে আগামী ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

একই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ভোটের দিন তথা ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত।

প্রজ্ঞাপনে শর্তসাপেক্ষে কিছু যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখার কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন; জরুরি সেবায় নিয়োজিত যানবাহন; ঔষধ, স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী এবং সংবাদপত্র বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এ ছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেলও নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের অনুমোদনসাপেক্ষে চলাচল করতে পারবে। নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহৃত মোটরসাইকেল এবং টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় নিয়ে বিটিআরসি ও এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

এদিকে আত্মীয়-স্বজনকে আনতে বা পৌঁছে দিতে বিমানবন্দরে যাতায়াতকারী যানবাহন (টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণ প্রদর্শনসাপেক্ষে); দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যানবাহন; প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং নির্বাচনি এজেন্টের জন্য একটি করে ছোট আকৃতির যানবাহন (রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শনসাপেক্ষে) নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক এবং সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

এ ছাড়া এসব যানবাহন ছাড়া অন্যান্য যানবাহনের ওপরও বর্ণিত সময়সূচি অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের জন্য সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মহানগর পুলিশ কমিশনারদের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে ইসির শোকজ

নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টিসহ (এবি পার্টি) সাতটি দল এই হিসাব জমা না দেওয়ায় দলগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

১৩ ঘণ্টা আগে

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

১৪ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৭০০

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬০৯ শিশু, নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।

১৫ ঘণ্টা আগে

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৭ ঘণ্টা আগে