প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সরকার। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই-আগস্ট অভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তির দিনে গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে এ ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।
শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রেস উইংয়ের বার্তায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।
এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে বলেও বার্তায় জানানো হয়েছে।
গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে গত ডিসেম্বরে তারা কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশও করেন। সেখান থেকে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের জন্য সরকারকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়।
এদিকে শুরুতে জুলাই ঘোষণাপত্রকে 'প্রাইভেট ইনিশিয়েটিভ' (বেসরকারি উদ্যোগ) হিসেবে অভিহিত করেছিল সরকার। পরে সিদ্ধান্ত হয়, অভ্যুত্থানের সব পক্ষকে সঙ্গে নিয়ে সরকারই এ ঘোষণাপত্র প্রণয়ন করবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে সরকার।

আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।
৪ ঘণ্টা আগে
তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪ ঘণ্টা আগে
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এর ফলে ওইসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুর এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
৪ ঘণ্টা আগে