‘ইরানকে হামলা নয়, হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি প্রতিরক্ষা জোটে বাংলাদেশ’

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। ফাইল ছবি

সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদানের পেছনে ইরানকে আক্রমণ নয়, বরং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ক‌বির।

তিনি বলেন, এই জোটে যোগ দেওয়ার অর্থ এই নয় যে বাংলাদেশ ইরানকে আক্রমণ করতে যাচ্ছে। বরং জোটে বাংলাদেশ যোগ দিয়েছে হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। এই যোগদানকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার জন্য দেখা ঠিক হ‌বে না।

রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে এসব কথা ব‌লেন উপদেষ্টা। লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা জোরদারে গত বৃহস্পতিবার নতুন এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দেয় সৌদি আরব, যেখানে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ যোগ দিয়েছে।

এই প্রতিরক্ষা জোটের নেপথ্যে রয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং এর সঙ্গে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের জড়িয়ে পড়া। পাঁচ মাস ধরে চলতে থাকা এই যুদ্ধে হুতিরা বরাবরই ইরানকে সমর্থন জানিয়ে আসছিল। সবশেষ গত সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করলে এই যুদ্ধে নতুন ফ্রন্ট উন্মোচন হয়।

যুদ্ধের শুরু থেকেই ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করে আসছিল, যে নৌ পথটি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবাহিত হতো। ইরান কার্যত নৌ পথটি বন্ধ করে দিলে জ্বালানি তেলের সরবরাহ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। ওই সময় সৌদি আরব পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে তেল সরবরাহ অব্যাহত রাখত।

সৌদি আরবের সেই বিকল্প রুটে তেল সরবরাহ করতে ব্যবহার করতে হয় বাব আল-মান্দেব প্রণালি। বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ ও প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। এই নৌ পথটির নিয়ন্ত্রণই রয়েছে হুতিদের হাতে। সৌদি আরবের বিরুদ্ধে তাদের সামুদ্রিক অবরোধ বাব আল-মান্দেব প্রণালিকেও বন্ধ করে দিয়েছে।

একদিকে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি পূর্ণভাবে কার্যকর না হওয়ায় হরমুজ প্রণালিতে নৌ যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি। অন্যদিকে হুতিদের নতুন উদ্যোগে বাব আল-মান্দেব প্রণালিও অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও একবার বাধাগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে।

এ পরিস্থিতিতেই সৌদি আরব নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে গঠিত এ উদ্যোগের মূল লক্ষ্য কৌশলগত সমুদ্রপথে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখা এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা জোরদার করা।

সৌদি প্রতিরক্ষা জোটে যোগের প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, মূল বিষয়টা হলো— সৌদি আরবের সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক শুধু তীর্থযাত্রা, ওমরাহ বা হজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। একে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখবেন না, ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে একটি কৌশলগত সম্পর্ক। এটি অত্যন্ত শক্তিশালী একটি সম্পর্ক হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সৌদি আরব দুটি পবিত্র মসজিদ মক্কা ও মদিনার রক্ষক। তাই এখানে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। যেকোনো সময় সৌদি আরবের নিরাপত্তার ক্ষেত্রে তারা যদি কোনো সহযোগিতা চায়, এই দৃঢ় আত্মিক সম্পর্ক থেকে এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে সবসময় সৌদি আরবকে সহায়তার জন্য সাড়া দেবে।

সৌদি জোটের লক্ষ্য হুতিদের মোকাবিলা— এ কথা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, এটি মূলত হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। অন্যদিকে আমরা ইরানের সঙ্গে তো কথাবার্তা বলছি, তাই এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার কিছু হিসেবে দেখার কারণ নেই।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement