ব্যাগেজের নিরাপত্তায় বিমান ট্রাফিকরা পেলেন ‘বডি ওর্ন ক্যামেরা’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৩: ০৬
ছবি: সংগৃহীত

ব্যাগেজ ব্যবস্থাপনায় নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের ‘বডি ওর্ন ক্যামেরা’ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (জিএইচএ) হিসেবে বিমান যাত্রীদের ব্যাগেজ আরও নিরাপদ ও স্বচ্ছভাবে পরিচালনা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের আওতায় ব্যাগেজ পরিবহনে যুক্ত ট্রাফিক স্টাফদের ‘বডি ওর্ন ক্যামেরা’ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান জানিয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে বিমানের কার্গো হোল্ড থেকে ব্যাগেজ নামানো, কনভেয়ার বেল্ট দিয়ে পরিবহন ও যাত্রীদের কাছে চূড়ান্তভাবে হস্তান্তর, তথা ব্যাগেজ ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়াই ধারাবাহিকভাবে নজরদারির আওতায় আসবে।

উদ্যোগটি বিমানের নিজস্ব অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি যেসব বিদেশি বিমান সংস্থার গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা বিমান প্রদান করে, সেসব আন্তর্জাতিক ফ্লাইটেও প্রযোজ্য হবে। ফলে সব কার্যক্রমে নিরাপত্তা ও স্বচ্ছতার একটি অভিন্ন মান নিশ্চিত হবে।

বিমানের কর্মকর্তারা জানান, এ পদক্ষেপ ব্যাগেজ নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা ও কর্মীদের জবাবদিহি উন্নত করবে। ব্যাগেজ সংক্রান্ত কোনো অভিযোগের ক্ষেত্রে সংরক্ষিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুত ঘটনার সত্যতা যাচাই এবং সময়োপযোগী ও যথাযথ সমাধান নিশ্চিত করা যাবে।

বাংলাদেশ বিমান মনে করছে, এ উদ্যোগ আধুনিক প্রযুক্তি গ্রহণ, পেশাদারত্ব বজায় রাখা ও যাত্রীকেন্দ্রিক সেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা আধুনিকায়নের ধারাবাহিকতায় যাত্রী নিরাপত্তা, সেবার মান ও আস্থা তাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতেই থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৮ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৯ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৯ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৯ ঘণ্টা আগে