ঠাকুরগাঁও প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে তেলসহ জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বাড়বে। সেগুলোকে সয়ে (সহ্য) নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন একটা বড় সংকট দেখা দিয়েছে— তেল নাই। যুদ্ধ লাগছে আপনার ওই যে ইরান আর ইসরায়েল-আমেরিকা। তেলের সাপ্লাই কম৷ এ কারণে আমাদের সামনের দিনগুলো খুব ভালো সময় না ভাই, সামনের দিনগুলো একটা কঠিন সময়।
সম্প্রতি একটি পেট্রোল পাম্পে ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমার ঠাকুরগাঁওতে একটা পেট্রোল পাম্প ভেঙে দিল, কেন? তারা তেল দিতে চায় নাই। তো ভাই, তুমি পাম্পটা ভাঙলে কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে, তাদের বলো। পাম্প ভাঙলে কেন? মব আমরা তৈরি করতে দেবো না। মবকে আমরা কঠোর হস্তে দমন করব।’
এ সময় দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি এসপি সাহেবকে ধন্যবাদ দিই যে ওই রাতে সাতজনকে উনি গ্রেপ্তার করছেন। সুতরাং সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করবেন না। এটা আমরা হতে দেবো না।’
খাল খনন ও উন্নয়ন কর্মকাণ্ড উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘গোটা বাংলাদেশে এ রকম ২০ হাজার খাল খনন করা হবে। আমাদের তারেক রহমান সাহেব, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন, কাজ করে দেখান। ওই যে কিছুসংখ্যক নেতারা আছে না, যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে। তো বেহেশতে তো নিতে পারল না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশা আল্লাহ বেহেশতে যাব। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশা আল্লাহ বেহেশতে যাবার ব্যবস্থা করব।’
তিনি আরও বলেন, ‘একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার। বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ধার্মিক। ধর্মকে তারা ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। এটা মনে রাখতে হবে আমাদের।’
সবশেষে দেশের জন্য নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘আমরা আরও অনেকগুলো কমিটমেন্ট করেছি। তারেক সাহেব যেভাবে কাজ করতেছেন, আমাদের ছুটি নাই। এই বুড়ো বয়সে আমাকে সকালে অফিসে যেতে হচ্ছে, ছুটি নাই।’

বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল এবং স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
৪ ঘণ্টা আগে
সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন
১৭ ঘণ্টা আগে
কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।
১৮ ঘণ্টা আগে