প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ‘বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ মূলত আগামী জাতীয় নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে।’
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রমে তিনি এই মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনও একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব নয়। নির্বাচনী কার্যক্রমে প্রায় ১০ লাখ লোক যুক্ত থাকবেন। এবার জেলে থাকা ব্যক্তিদের এবং প্রবাসীদেরও ভোটাধিকার রক্ষার জন্য বিশেষভাবে অ্যাপের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে।’
এছাড়া তিনি উল্লেখ করেন, নির্বাচনে আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সংখ্যার দিক থেকে এটি সর্ববৃহৎ বাহিনী। শুধু গতানুগতিকভাবে কাজ করলে হবে না, নতুনভাবে এবং দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। এছাড়া, এআই ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সিইসি আশা প্রকাশ করেন, নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীল মনোভাব দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৫তম বিসিএস পরীক্ষাতেও নিজ ক্যাডারে প্রথম হন।
১৬ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের সময়ের তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
১৭ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা রয়েছেন।
১৭ ঘণ্টা আগে
দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।
১৮ ঘণ্টা আগে