প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট স্থগিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন নিশ্চিত করেছে, পূর্বনির্ধারিত ১২ ফেব্রুয়ারিই (বৃহস্পতিবার) সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অসাধু চক্র আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য হলো- আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ইসি আরও জানায়, এই নির্বাচন স্থগিত সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে যারা এ ধরনের ভুয়া তথ্য প্রচার করছে, তাদের কথায় কান না দেওয়ার জন্য দেশবাসীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ইসি জানায়, নির্বাচনের সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।
১৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা
১৫ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।
১৬ ঘণ্টা আগে