জুলাইয়ে ২৯৬ ভুয়া তথ্য শনাক্ত, তিন-চতুর্থাংশই রাজনৈতিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৩: ০৯
বৃহস্পতিবার জুলাই মাসের ‍ভুয়া তথ্য শনাক্তের প্রতিবেদন প্রকাশ করেছে সিজিএস।

গত জুলাই মাসে মোট ২৯৬টি ভুয়া তথ্য শনাক্ত করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এর তিন-চতুর্থাংশই ছিল রাজনীতিবিষয়ক। সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে দেশি-বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন রাজনৈতিক দলকে লক্ষ্য করে।

এদিকে শনাক্ত করা ভুয়া তথ্যের ৯৭ শতাংশেরও বেশি ছড়ানো হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর বাইরে অনলাইন নিউজ পোর্টালে সাতটি ভুয়া তথ্য শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিজিএস প্রকাশিত জুলাই মাসে ছড়ানো ভুয়া তথ্য সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলছে, জুন মাসের তুলনায় জুলাই মাসে ২৮টি বা প্রায় ৮ শতাংশ কম ভুয়া তথ্য শনাক্ত করা গেছে।

প্রতিবেদন বলছে, জুলাই মাসে শনাক্ত হওয়া ২৯৬টি ভুয়া তথ্যের মধ্যে ২২০টিই ছিল রাজনীতিবিষয়ক। এ ছাড়া অনলাইন হোক্স ছিল ২৮টি, বিনোদন-সংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য ছিল ২১টি, ধর্মবিষয়ক ভুয়া তথ্য ছিল ১৩টি। এর বাইরে অর্থনীতিবিষয়ক ছয়টি, কূটনৈতিক বিষয়ে পাঁচটি ও পরিবেশ-সংক্রান্ত তিনটি ভুয়া তথ্য শনাক্ত করা হয় এ মাসে।

সিজিএস বলছে, জুলাই মাসে ভুয়া তথ্যের মূল ভুক্তভোগী বা টার্গেট ছিল দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। এসব ব্যক্তিত্বদের নিয়ে ৬৬টি ভুয়া তথ্য ছড়ানো হয়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৫টি ভুয়া তথ্য ছড়ানো হয় বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে। আর আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তৃতীয় সর্বোচ্চ ৪১টি ভুয়া তথ্য শনাক্ত হয়েছে জুলাই মাসে।

এ ছাড়া সেলিব্রিটিদের নিয়ে ২৩টি, সরকারি প্রতিষ্ঠান নিয়ে ১৩টি, ধর্ম নিয়ে ১২টি, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ১০টি, বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে তিনটি ও ধর্মীয় ব্যাক্তিত্বদের নিয়ে দুটি ভুয়া তথ্য জুলাই মাসে শনাক্ত করেছে সিজিএস। এর বাইরে ৬১টি ভুয়া তথ্য সুনির্দিষ্ট কাউকে লক্ষ্য করে ছড়ানো হয়নি। এসব ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সাধারণভাবে জনমনে বিভ্রান্তি তৈরির জন্য।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভুয়া তথ্য ছড়ানোর প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। এ মাসে ২৯৬টি ভুয়া তথ্যের মধ্যে ২৮৯টিই ছড়ানো হয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক, থ্রেডস ও এক্সের (সাবেক টুইটার) মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে। বাকি সাতটি ভুয়া তথ্য অনলাইন নিউজ পোর্টালে ছড়ানো হয়েছে।

জুন ও জুলাই মাসের ভুয়া তথ্যের তুলনামূলক একটি চিত্রও উঠে এসেছে সিজিএসের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, জুন মাসে মোট ৩২৪টি যাচাইকৃত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ঘটনা শনাক্ত করা হয়েছিল, যা জুলাই মাসের তুলনায় ২৮টি বেশি। তবে জুলাইয়ের মতো জুন মাসেও বেশির ভাগ ভুয়া তথ্যই ছিল রাজনীতিবিষয়ক। জুনে এ ধরনের ভুয়া তথ্য ছিল মোট ভুয়া তথ্যের ৭৮ শতাংশ, যা জুলাই মাসে ৭৪ শতাংশ।

সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক বিষয়ে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বহু গুণে বেড়েছে। এটি ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

সিজিএস জানিয়েছে, তারা ২০২৪ সালের নভেম্বর থেকে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য পর্যবেক্ষণ করছে। প্রতিদিন দেশে কী পরিমাণ ভুয়া তথ্য ছড়াচ্ছে তা তথ্য-উপাত্তসহ ট্র্যাকিংও করছে প্রতিষ্ঠানটি।

শনাক্ত করা তথ্য ও উপাত্তের ওপর সিজিএস মাসিক একটি প্রতিবেদনও প্রকাশ করে আসছে। সিজিএসের তৈরি ভুয়া তথ্যের পরিসংখ্যান ও মাসিক প্রতিবেদনগুলো পাওয়া যাবে ভুয়া তথ্য ট্র্যাকিং ওয়েবসাইট www.factcheckinghub.com থেকে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement