প্রতিবেদক, রাজনীতি ডটকম

তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টায় তার ব্যক্তিগত সচিব এম এ ফয়েজ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘একটু আগে মন্ত্রিপরিষদ সচিব স্যার কল করেছিলেন। স্যার শপথ অনুষ্ঠানে থাকায় আমি কল রিসিভ করেছি। তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।’
জানা জাচ্ছে, ড. আ ন ম এহসানুল হক মিলন এবার শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। আর টেকনোক্র্যাট কোটায় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তারেক রহমানের মন্ত্রিসভায় কারা থাকছেন, সেদিকে এখন সবার নজর। এ নিয়ে ব্যাপক কৌতুহল ও জল্পনার মধ্যে সেই তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তারেক রহমান।
এদিকে মন্ত্রিসভার সদস্যদের শপথের প্রস্তুতির অংশ হিসেবে পরিবহন পুল থেকে ৩৭টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নতুন মন্ত্রীদের আবাসনের জন্যও সমানসংখ্যক বাসা প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে।
মন্ত্রীদের সংখ্যা ৪০ জনের আশপাশে থাকার তথ্য মিলেছে; যাদের নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে দেশ গড়তে চান হবু প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন সাবেক বিএনপি প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন। নব্বইয়ের দশকের শেষ ভাগে সারা দেশে নকলের যে মহামারি দেখা দিয়েছিল, তা বন্ধ করে শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া এই বিএনপি নেতা।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা
৬ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।
৭ ঘণ্টা আগে
বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।
৯ ঘণ্টা আগে