বিএনপি কি একদলীয় শাসন কায়েম করতে চায়— জামায়াত নিষিদ্ধ প্রস্তাবে প্রশ্ন আজহারের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। কোলাজ: রাজনীতি ডটকমছবি

সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে বিরোধী দল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ চেয়েছিলেন ঝালকাঠী-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তার সে বক্তব্যের কড়া সমালোচনা করেছেন রংপুর-২ আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। পালটা প্রশ্নও রেখেছেন— জামায়াতকে নিষিদ্ধ করে বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায় কি না।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে এ টি এম আজহারুল ইসলাম এমন প্রশ্ন তোলেন। এ সময় বিএনপির মধ্যে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছায়া দেখার কথাও বলেন তিনি।

এ টি এম আজহার বলেন, ‘আপনারা জামায়াতকে নিষিদ্ধ করার কথা বলেছেন। শুধু একটা কথা বলছি, ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূর্ণতা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন?’

বিএনপির সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাদৃশ্য এবং সরকারের কার্যক্রমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ইঙ্গিতও দেখছেন জামায়াতের এই নায়েবে আমির। তিনি বলেন, ‘আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি মনে করি, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন। কারণ চার মাস আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে প্রেসিডেন্ট কে হবে?’

এ টি এম আজহার আরও বলেন, ‘আপনাদের ফ্যাসিস্ট সরকারের লোক পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। বিএনপি দল এত বড়, তাকে এত পছন্দ হয় কেন? কোন দিক থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে?’

এর আগে গত ২২ জুন (সোমবার) ঝালকাঠী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ‘এই দলটি ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল; মহান সংসদে দাবি করব— তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।’

এদিকে বিএনপি সরকার প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সমালোচনা করে আজহার বলেন, এই বাজেট অতি উচ্চাভিলাষী ও ঋণনির্ভর এবং বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতায় আক্রান্ত। প্রস্তাবিত বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি প্রায় দুই লাখ ৪২ হাজার কোটি টাকা। এ বিশাল আকারে বাজেট বাস্তবায়নই হবে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সুদমুক্ত আর্থিক উপকরণ চালুর কথা তুলে ধরে জামায়াতের নায়েবে আমির বলেন, সবচেয়ে উদ্বেগজনক হলো— পরিচালন ব্যয়ের ক্রমবর্ধমান চাপ। বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ছয় লাখ ৫৭ হাজার কোটি টাকা, যার মধ্যে শুধু সুদ পরিশোধে ব্যয় হবে এক লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এই সুদ সরকারের আর্থিক সক্ষমতায় গুরুতর চাপ তৈরি করবে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সুদমুক্ত আর্থিক উপকরণ (ফিন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট) চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সুদভিত্তিক ঋণের পরিবর্তে ইসলামি শরিয়া অনুযায়ী সুকুক ইস্যুর মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের বিকল্প বিবেচনার প্রস্তাব দেন এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, যদি বাংলাদেশকে আমরা সুদ থেকে মুক্ত করতে চাই, এক বছর-দুই বছরে পারব না। তবে যদি প্রচেষ্টা শুরু করি, ধীরে ধীরে বাংলাদেশ সুদমুক্ত হওয়ার পথে এগিয়ে যাবে, যা সবার জন্য কল্যাণকর হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবির হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, তদন্তে কমিটি

সোমবার (১৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

পে স্কেলে বেতন বৃদ্ধি ও বাস্তবায়ন নিয়ে প্রথমবার সরকারি নথিতে তথ্য

প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেলের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। এতে শুধু নতুন পে স্কেল বাস্তবায়নের কথা নয়, এর বাস্তবায়ন পদ্ধতি, সময়কাল, বেতন বৃদ্ধির সুপারিশ এবং এ খাতে বাজেট বরাদ্দের তথ্যও তুলে ধরা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

দুর্নীতি-স্বেচ্ছাচারিতা: রাবি শিক্ষককে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি

দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেনকে পাঁচ বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ বছর তিনি কোনো ধরনের ইনক্রিমেন্ট পাবেন না।

১৫ ঘণ্টা আগে

প্রশ্নফাঁস মামলায় পিএসসি কর্মকর্তা কারাগারে

সোমবার (১৭ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

১৬ ঘণ্টা আগে