যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যান চায় গণতান্ত্রিক অধিকার কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০১: ০৫
গণতান্ত্রিক অধিকার কমিটির লোগো।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। সঙ্গে সংগঠনটি অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানায়।

গতকাল শুক্রবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত এক বিশেষ অধিবেশনে এ দাবি জানানো হয়। অধিবেশনে বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি ছাড়াও সাংগঠনিক গঠন ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অধিবেশনে অধ্যাপক আনু মুহাম্মদ সভাপ্রধানের দায়িত্ব পালন করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থীদের সংগঠন, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও স্বতন্ত্র অধিকারকর্মীরা অংশ নেন।

অধিবেশনে বক্তব্য রাখেন, চিকিৎসক ও মাওলানা আবদুল হামিন খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডা, হারুণ অর রশীদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোশাহিদা সুলতানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড, মাহা মির্জা, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণের সংগঠক বীথি ঘোষ, গবেষক মাহতাব উদ্দীন আহমদ, গার্মেন্টস ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক সত্যজিত বিশ্বাস, ডা. সাকিব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, স্থপতি ফারহানা শারমিন ইমু প্রমুখ।

বিশেষ অধিবেশনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিসহ অস্বচ্ছ জাতীয় স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তি স্বাক্ষরের জন্য অন্তর্বর্তী সরকারের নিন্দা জানানো হয়। এই চুক্তির বিষয়ে বিএনপি এবং জামায়াতের সংশ্লিষ্টতা ও সম্মতি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দাবি করা হয় আলোচনায়। কেন জনগণকে অন্ধকারে রেখে এই দুইটি দল জনসম্মতিবিহীন, ষড়যন্ত্রমূলক জাতীয় স্বার্থবিরোধী চুক্তির অংশ হয়েছে, সেই বিষয়ে জবাবদিহির দাবি জানানো হয়। অধিবেশনে দেশব্যাপী কৃত্রিম তেল সংকটের অপচেষ্টার নিন্দা জানিয়ে জ্বালানি খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠা ও জাতীয় সক্ষমতা বৃদ্ধির দাবি জানানো হয়।

পাশাপাশি অধিবেশনে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রকাশের পক্ষে জোরালো দাবি জানান। গণঅভ্যুত্থানের আগে ও পরে কলকারখানাগুলো বন্ধ করে অর্থনীতি ক্ষতিগ্রস্ত ও শ্রমিকদের জীবন বিপন্ন করার বিরুদ্ধে সভায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা নতুন সরকারকে দ্রুত এর সমাধানের ধাবি জানান। তারা সম্মিলিতভাবে শ্রমিকদের অধিকার রক্ষার প্রশ্নে কলকারখানা খুলে দেওয়ার আন্দোলনে নাগরিক এবং বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ ভূমিকা আশা করেন।

অধিবশনে গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অধীনতা চুক্তি এবং যুদ্ধের বিরুদ্ধে সম্মিলিত কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি-পদায়নের কথা জানানো হয়।

৬ ঘণ্টা আগে

ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়ানো, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব

৭ ঘণ্টা আগে

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর ত

৮ ঘণ্টা আগে

আবু হেনা ও ঈদতাজুলের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

৮ ঘণ্টা আগে
Advertisement