সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এম হাফিজ উদ্দিন খান। ফাইল ছবি

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উত্তরার ১ নম্বর সেক্টরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এম হাফিজ উদ্দিন খানের মামাতো ভাই লিয়াকত আলী জানান, তার মরদেহ উত্তরার বাসায় রাখা হয়েছে। কানাডা থেকে তার দুই মেয়ের পরিবার দেশে ফিরলে জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত করা হবে। সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে।

এম হাফিজ উদ্দিন খান ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ, পরিকল্পনা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ১৯৬৪ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে কর্মজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি সরকারের জ্যেষ্ঠ আমলা হিসেবে অবসর নেন।

দীর্ঘ ৩৫ বছর সরকারি চাকরি জীবনে এম হাফিজ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশের ষষ্ঠ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিযুক্ত হন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। এ ছাড়া বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের ছেলে এম হাফিজ উদ্দিন খান সৎ ও নিরপেক্ষ প্রশাসক হিসেবে পরিচিত ছিলেন। তিনি স্ত্রী ও কানাডা প্রবাসী দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

৬ ঘণ্টা আগে

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখান থেকে চীনে

বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।

৭ ঘণ্টা আগে

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফরে বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদল

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পিইউ) সফর করেছে। গত মঙ্গলবার উপাচার্য কার্যালয়ের কমিটি রুমে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কম

৮ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে আরব আমিরাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৮ ঘণ্টা আগে