কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে নতুন ডিসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জনপ্রশাসন মন্ত্রণালয়

কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জে ও সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে নতুন দুই জেলা প্রশাসককে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে সুনামগঞ্জের ডিসির দায়িত্বে থাকা মোহাম্মদ ইলিয়াস মিয়া ও কিশোরগঞ্জের ডিসির দায়িত্বে থাকা মোহাম্মদ আসলাম মোল্লাকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গাজী নজরুলও গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।

২ ঘণ্টা আগে

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

২ ঘণ্টা আগে

২য় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় প্রথম স্ত্রী গ্রেপ্তার, গ্রেপ্তার হবেন গাজী নজরুলও

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

৫ ঘণ্টা আগে

সাগরে সুস্পষ্ট হলো লঘুচাপ, ৬ এলাকায় ঝড়ের পূর্বাভাস

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

৫ ঘণ্টা আগে
Advertisement