প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের উড়োজাহাজের বহরকে ‘আন্তর্জাতিক মানে’ উন্নীত করতেই যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, আমাদের বিমান বহরটি আন্তর্জাতিক মানের হলেও, আন্তর্জাতিক বিমান আছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মানের নয়। সেই মানে উন্নীত করার জন্য আমরা এরই মধ্যে ১৪টি বোয়িং কিনতে চুক্তি সই করেছি। এর বাইরে আরও কিছু বিমান আমরা লিজ নেব।
সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের (ডিসি সম্মেলন) দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এ দিন প্রথম অধিবেশনে ডিসিদের বিমান ও পর্যটন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, দেশে এখনো অব্যবহৃত বেশকিছু বিমানবন্দর রয়েছে। সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এসব বিমানবন্দর সংস্কার করে আমরা অভ্যন্তরীণ রুট হিসেবে চালু করব।ৎ
ডিসি সম্মেলনে কী আলোচনা হয়েছে— সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিমান ও পর্যটন নিয়ে কথা বলেছি। আমাদের অনেক জেলায় বিমানবন্দর রয়েছে, সেগুলোকে কীভাবে কাজে লাগানো যায়, আরও উন্নত করা যায়, সেসব নিয়ে কিছু নির্দেশনা আমরা দিয়েছি। আমরা কী কী কাজ করছি, সেগুলোও তাদের অবহিত করেছি।
পর্যটন নিয়ে জেলা প্রশাসকদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের কক্সবাজার ও কুয়াকাটার মতো বড় বড় পর্যটনকেন্দ্র রয়েছে। এসব পর্যটন এলাকাগুলোকে কীভাবে কাজে লাগানো যায়, সম্মিলিতভাবে কীভাবে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কবে নাগাদ যাত্রা শুরু করতে পারে— সাংবাদিকররা এমন প্রশ্নও করেন প্রতিমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে আমরা আশা করছি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
৪ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৫ ঘণ্টা আগে