৪ মন্ত্রণালয়ে নতুন সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জনপ্রশাসন মন্ত্রণালয়

নৌপরিবহন মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং পরিকল্পনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে রোববার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

আর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

অন্যদিকে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা সচিব এসএম শাকিল আখতারকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৫তম বিসিএস পরীক্ষাতেও নিজ ক্যাডারে প্রথম হন।

১৬ ঘণ্টা আগে

৩ মামলায় মমতাজের জামিন, তবে এখনই মিলছে না মুক্তি

জুলাই আন্দোলনের সময়ের তিনটি মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

১৭ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের প্রাণহানি

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া একজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা রয়েছেন।

১৭ ঘণ্টা আগে

উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমেছে: বিদ্যুৎমন্ত্রী

দেশে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতির উন্নতির তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার ব্যবধান কমে ৩৩৯ মেগাওয়াটে নেমে এসেছে।

১৮ ঘণ্টা আগে