২ দিনের মাথায় মন্ত্রিপরিষদ সচিব বদল, এবার দায়িত্বে নাসিমুল গনি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এম সিরাজ উদ্দিন মিয়ার (ডানে) জায়গায় মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পেয়েছেন নাসিমুল গনি (বাঁয়ে)। কোলাজ: রাজনীতি ডটকম

দুই দিনের মাথায় আবার বদল এসেছে মন্ত্রিপরিষদ সচিব পদে। এবারে নতুন মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।

দুদিন আগেই মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে থাকা এম সিরাজ উদ্দিন মিয়াকে। ড. শেখ আব্দুর রশীদের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছিল তাকে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক বিনিয়োগ শাখা।

সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদেও তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) একই মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এম সিরাজ উদ্দিন মিয়াকে চুক্তিভিত্তিক হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়।

একই দিন আরেক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আব্দুর রশীদ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

৭ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৮ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

৮ ঘণ্টা আগে

বাংলাদেশের পাশে থাকার দৃঢ় বার্তা শি জিনপিংয়ের

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।

৯ ঘণ্টা আগে