প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় চীন সরকারের পক্ষ থেকে দেওয়া ঈদুল ফিতরের উপহার ‘ফুডপ্যাক’ বিতরণ নিয়ে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্ট ‘বিভ্রান্তি’ ছড়িয়েছে। পরে চীনা দূতাবাস বিষয়টির ব্যাখ্যা দিয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে তার আসনে (ঢাকা-১৫) এ ‘ফুডপ্যাক’ বিতরণ করেন। জামায়াতের ফেসবুক পেজে শুরুতে বলা হয়েছিল, চীন এবং তাদের যৌথ উদ্যোগে এ উপহার বিতরণে করা হয়।
পরে মঙ্গলবার রাত ১১টার দিকে চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত আজ (মঙ্গলবার) সকালে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেন। তবে দূতাবাস উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু কনটেন্ট বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
ফেসবুক পোস্টে চীনা দূতাবাস বাংলাদেশের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ নীতির বিষয়টি পুনর্ব্যক্ত করে আরও জানায়, চীন বাংলাদেশে নির্বাচিত সরকারের নির্বিঘ্নে দেশ পরিচালনায় সমর্থন জানায়। দুই দেশের জনগণের অধিকতর কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে কাজ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকার বাসিন্দাদের মধ্যে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করে চীনা দূতাবাস। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উপস্থিত ছিলেন এই সংসদীয় আসনের সংসদ সদস্য জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে চীনা দূতাবাস ফেসবুক পেজে একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষ্যে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইয়াও ওয়েন বলেন, ঈদুল ফিতর কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দ ভাগাভাগির সময়। এই সহায়তার মাধ্যমে চীন উষ্ণতা পৌঁছে দিতে এবং বাসিন্দাদের শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনে সহায়তা করতে চায়। অন্যদিকে শফিকুর রহমান এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই খাদ্যসামগ্রী বাংলাদেশের জনগণের প্রতি চীনের আন্তরিক বন্ধুত্বের প্রতিফলন।
তবে মঙ্গলবার চীনা দূতাবাসের উদ্যোগে ওই ‘ফুডপ্যাক’ বিতরণ অনুষ্ঠানের পর ফেসবুক পেজে দেওয়া পোস্টে ‘জামায়াতে ইসলামী ও চীনের যৌথ উদ্যোগে দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ’ করা হয়েছে বলে উল্লেখ করে জামায়াত। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি এবং চীন ও জামায়াতকে নিয়ে সমালোচনা শুরু হয়। পরে ওই দিন রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে চীনা দূতাবাস নিজেদের অবস্থান ব্যাখ্যা করে।
দূতাবাসের ব্যাখার পর জামায়াতের আগের ফেসবুক পোস্টটি সংশোধন করা হয়। সংশোধিত পোস্টে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় ঢাকাস্থ চীনা দূতাবাসের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের জনসাধারণের জন্য ফুড প্যাকেট উপহার প্রদান করা হয়। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে আয়োজিত এই ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেয়া হয়েছে। আমরা সরকারে আসার পর সিদ্ধান্ত নিয়েছি সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না, এটি টোটালি বন্ধ। আর বর্তমানে যেগুলোর অনুমোদন রয়েছে সেগুলো যদি যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করে, তবে তাও বন্ধ করে
২ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৭.৯° উত্তর অক্ষাংশ এবং ৮৬.৪° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৬২০ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ঐতিহাসিক সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত হয়ে এসেছেন, যা একটি ইতিহাসের অংশ।
৫ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থায়নের ঘোষণা দেয়। কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আন্তর্জাতিক অর্থায়নের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল থাকায়, এই অর্থায়ন দেওয়া হলো।
৫ ঘণ্টা আগে