চলতি বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনা অনুযায়ী চলতি বছরে স্থানীয় সরকারের নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, রোজা ও বিভিন্ন পরীক্ষার সময়সূচির বিষয়টি বিবেচনায় রেখে আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে কমিশন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালেসচিবালয়ে এক ব্রিফিংতিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইসির বক্তব্য অনুযায়ী চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন। রোজা-পরীক্ষার কারণে ৬ জুনের মধ্যে স্থানীয় ভোট শেষ করার পরিকল্পনা ইসির।

তিনি আরও বলেন, তবে কখন ভোট হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন।

মীর শাহে আলম বলেন, ৫টি স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা লাগতে পারে, এই পরিমাণ বাজেট প্রস্তুত আছে।

এ সময় বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সারা দেশের দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও হাটবাজারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৭ সালের জানুয়ারি থেকে উৎপাদনের লক্ষ্যে ৩৭০ কোটি টাকা ছাড় দেয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement