আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

এ বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, ওই নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের নবম কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার জানান, ভোটের দুই মাস আগে তফসিল এবং রমজানের আগেই নির্বাচনের পর নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের সুযোগ দেওয়ার বিষয় আছে বলে জানান ইসি সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দুই মাস, অর্থাৎ ৬০ দিন আগে আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দুই-চারদিন সময় দিতে হবে।

এ দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নবম কমিশন সভা অনুষ্ঠিত হয়। এ সভাতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি ২০২৫ চূড়ান্ত হয়েছে।

কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগের বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের কাছে শুধু সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট। প্রবাসীরা ভোট দেবেন প্রতীকে। ভোট দেওয়ার পর তা পোস্টালের মাধ্যমে ফেরত আসবে। নিবন্ধনের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে।

দেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ইন-কান্ট্রি ভোটিংয়ের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ভোট ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তি ও আইনি হেফাজতে বা কারাগারে থাকা ব্যক্তিরা অনলাইলে নিবন্ধন করে পোস্টালের মাধ্যমে ভোট দিতে পারবেন।

সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন পদ্ধতিতে প্রবাসী ভোটারদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের পোস্টাল ভোটে ৫০০ টাকা খরচ হতে পারে। প্রতি এক লাখ ভোটে খরচ হতে পারে ছয় থেকে সাত কোটি টাকা।

৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, অপব্যবহারের শঙ্কা থেকেই নির্বাচনে এআইয়ের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনে ড্রোনের ব্যবহারও নিষিদ্ধ থাকবে। পাশাপাশি নির্বাচনের সময় ইন্টারনেটের সেবায় ইসি কোনো বিঘ্ন ঘটাতে চায় না বলে জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৫ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

বন্যা-ধসে মৃত্যু বেড়ে ৫৪, পানিবন্দি দেড় লাখের বেশি পরিবার

দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

১৫ ঘণ্টা আগে