প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারের আদেশ, গণভোট ও পরবর্তী সংসদের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর সংবিধান সংস্কারবিষয়ক প্রস্তাবগুলো বাস্তবায়নের সুপারিশ করেছে। কমিশন বলছে, এই প্রক্রিয়ায় আগামী জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। সেই পরিষদ ২৭০ দিনের মধ্যে জুলাই সনদের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দেয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সুপারিশের বিস্তারিত তুলে ধরেন।
আলী রীয়াজ বলেন, গণভোটে সম্মতি পাওয়া গেলে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে। নির্বাচিত সংসদ সদস্যরাই এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। এই পরিষদ নিজেরা বসে নিজেদের কর্মপরিচালনা পদ্ধতি নির্ধারণ করবে।
সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম কেমন হবে— সে বিষয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় সংসদের স্পিকার হবেন এই পরিষদের সভাপতি। স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার সভাপতিত্ব করবেন। তিনিও না থাকলে সংবিধান সংস্কার পরিষদ নিজেদের মধ্য থেকে যে সভাপতিমণ্ডলী তৈরি করবে, তার থেকে একজন সভাপতিত্ব করবেন।
ঐকমত্য কমিশনের এই সহসভাপতি বলেন, সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে ২৭০ দিন। এই পরিষদ জুলাই সনদের সংবিধান সংশোধনবিষয়ক প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। ২৭০ দিনের মধ্যে তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তন ও পরিমার্জন করবে।
আলী রীয়াজ আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রয়োগ করতে পারবে। আমাদের সুপারিশ থাকবে, আগামী সংসদে সংসদ সদস্যরা সংসদ হিসেবে এবং পৃথকভাবে সংবিধান পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৩ ঘণ্টা আগে
মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে