লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন অভিযানের খবর ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুন ২০২৬, ২২: ৫৭
লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ছবি: উইকিমিডিয়া কমন্স

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ইমিগ্রেশন কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে— এমন দাবি করে একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেছে সেখানে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

এক ব্যাখ্যামূলক বিবৃতিতে হাইকমিশন জানায়, গতকাল শুক্রবার পবিত্র আশুরার দিন প্রচারিত ভিডিও প্রতিবেদনটি তাদের নজরে এসেছে এবং এতে প্রকাশিত তথ্যের কোনো সত্যতা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ হাইকমিশন লন্ডনের ২৮ কুইন্স গেটে অবস্থিত। পবিত্র আশুরা উপলক্ষ্যে হাইকমিশনের সব কার্যক্রম বন্ধ ছিল। প্রচারিত ভিডিওতে কর্তৃপক্ষকে পাশের ২৭ কুইন্স গেটের একটি আবাসিক ভবনে প্রবেশ করতে দেখা গেছে।

হাইকমিশনের ব্যাখ্যায় আরও বলা হয়, বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা ২৭ কুইন্স গেট থেকে প্রদান করা হলেও কনস্যুলার সেকশনের সংশ্লিষ্ট প্রবেশপথটি কুইন্স গেট টেরেসের দিক থেকে। ভিডিওতে যে রাস্তার পাশের প্রবেশপথটি দেখা যাচ্ছে, সেটি আবাসিক ভবনের অন্য অংশে প্রবেশের জন্য ব্যবহৃত হয়; কনস্যুলার সেবা প্রদানকারী অংশে প্রবেশের জন্য নয়।

এ পরিস্থিতিতে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমসহ সবাইকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। একই সঙ্গে হাইকমিশন-সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের আগে সরকারি বা হাইকমিশনের অফিশিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement