এক ‘ইউনিভার্সাল কার্ডে’ সব সেবা একীভূত করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্ডসহ বিভিন্ন ধরনের শ্রেণিপেশার মানুষের জন্য বিভিন্ন ধরনের কার্ড চালু করেছে সরকার। এবার ‘ইউনিভার্সাল কার্ড’ করে তাতে সরকারি সব সেবা ও আর্থিক সুবিধা পর্যায়ক্রমে একীভূত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারপ্রধান বলেন, পরিকল্পনা অনুযায়ী নির্বাচিত প্রতিটি খাতের মানুষের কাছে আর্থিক সুবিধা সংবলিত বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কাজ পর্যায়ক্রমিকভাবে শুরু করেছি। কিন্তু এই সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই।

‘সে জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি— পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড— সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরে নিয়ে আসব। লক্ষ্য একটিই— নাগরিকরা যেন সহজে রাষ্ট্রীয় সেবা পেতে পারেন,’— বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনে সংসদ নেতার সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশের জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। অবশ্যই এই সরকারের লক্ষ্য একটি— জনগণ, জনগণ ও বাংলাদেশের জনগণ। সেই জনগণকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে সরকার এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

এ সময় নির্বাচনি ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানি কার্ড চালুর কথা তুলে ধরেন সরকারপ্রধান। বলেন, যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই কাজগুলো আমরা শুরু করেছি।

সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব সুবিধা নাগরিকদের প্রতি রাষ্ট্রের করুণা নয়, বরং এগুলো জনগণের প্রতি রাষ্ট্রের দায়। রাষ্ট্র যদি নাগরিকদের সেই দায় মেটাতে ব্যর্থ হয়, তাহলে জনগণ ও রাষ্ট্র— উভয়ই দুর্বল হয়ে পড়বে।

সমাপনী বক্তব্যে বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান তৈরির দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। বলেন, আমাদের অন্যতম মূল লক্ষ্য— এই বাংলাদেশে কর্মক্ষম জনশক্তির জন্য কর্মসংস্থান তৈরি করা। বিভিন্ন খাতে আমরা পরিকল্পনা নিয়েছি। এসব পরিকল্পনার ফলে আমরা পর্যায়ক্রমে কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হব বলে আশা করি।

নতুন কর্মসংস্থান তৈরিতে তথ্যপ্রযুক্তি, যোগাযোগ ও পরিবহন, ব্লু ইকোনমি ও ইকো-ট্যুরিজমের মতো খাতগুলোতে সরকার বিশেষ নজর দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি বিদেশে কর্মসংস্থান সহজ করতে ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও চালু করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

২ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement