প্রতিবেদক, রাজনীতি ডটকম

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৫ এপ্রিল থেকে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ‘হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি’। ১৩ এপ্রিল পর্যন্ত ৮ দিনে ৯ লাখ ৪৩ হাজার ৩৪০ জন শিশু টিকা পেয়েছে। দেশের যেসব এলাকায় এখনো টিকাদান কর্মসূচি শুরু হয়নি আগামী ২০ এপ্রিল থেকে সেসব এলাকায় টিকা দেওয়া শুরু হবে।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম ও পদক্ষেপ তুলে ধরা হয়।
ডা. জাহেদ উর রহমান বলেন, স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আগামী ১৮ এপ্রিল সারাদেশের উপজেলা হেল্থ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার (ইউএইচএফপিও)-দের নিয়ে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
তিনি জানান, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে ‘হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি’ ১৮ জেলার ৩০ উপজেলায় শুরু হয়েছিল। এ সপ্তাহে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। দেশের বাকি অংশে টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল থেকে শুরু হবে। ৫ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রায় ৯ লাখ ৪৩ হাজার ৩৪০ শিশু টিকা পেয়েছে।

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
২ ঘণ্টা আগে
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
৫ ঘণ্টা আগে
ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
৫ ঘণ্টা আগে