প্রতিবেদক, রাজনীতি ডটকম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী বলেন, আগামী বছরের মে মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে সীমিত পরিসরে উড়োজাহাজ পরিচালনার মাধ্যমে নতুন টার্মিনালের কার্যক্রম শুরু হবে।
টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ বাংলাদেশ পাবে বলেও জানান তিনি। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অর্ধেক দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
২০১৭ সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প নেওয়া হয়। প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর।
প্রকল্পে বাংলাদেশ সরকার দিয়েছে ৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার ঋণ থেকে নেওয়া হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করা হয়। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যেই এটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তখন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
প্রায় দুই বছর পর এবার আগামী ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হলো।

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
৩ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
৫ ঘণ্টা আগে
আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।
৫ ঘণ্টা আগে
পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
৫ ঘণ্টা আগে