এনসিপির ৬ নেতাসহ ২০ জনের নিরাপত্তায় গানম্যান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৯: ০৫
(ওপরে বাঁ থেকে ) মতিউর রহমান, মাহফুজ আনাম, নুরুল হক নুর ও রাশেদ খাঁন; (মাঝে বাঁ থেকে) নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ; (নিচে বাঁ থেকে) সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারা। কোলাজ: রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ‘ঝুঁকিতে থাকা’ ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান দিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এ তালিকায় প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক ছাড়াও রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতা।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে নিরাপত্তা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। তবে এনসিপির ছয় নেতা ও গণমাধ্যমের সম্পাদকসহ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অনুরোধের ভিত্তিতে গানম্যান দেওয়া হয়েছে। ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থা নিরাপত্তা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের একটি তালিকা করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিমসহ ১০ জনকে এরই মধ্যে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও একটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়েছে।

এনসিপির যে ছয় নেতা গানমান পাচ্ছেন তারা হলেন— আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

এ তালিকায় রয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। রয়েছেন গণঅধিকার পরিষদের দুই নেতা সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

এ ছাড়া জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ও অন্যান্য রাজনৈতিক নেতারা সার্বক্ষণিক গানম্যান ও নিরাপত্তার জন্য আবেদন করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৪ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৪ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৫ ঘণ্টা আগে