দেশে এক দশকে ব্যবসা প্রতিষ্ঠান বেড়ে দেড়গুণ, কর্মসংস্থান বেড়েছে ২৫%

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারির ফলাফল প্রকাশ করা হয়। ছবি: সংগৃহীত

দেশে ‘অর্থনৈতিক ইউনিট’ তথা স্থায়ী-অস্থায়ীভাবে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড চালানো বা ব্যবসা করা প্রতিষ্ঠানের সংখ্যা ২০১৩ সাল থেকে ২০২৪ সালের ব্যবধানে বেড়ে হয়েছে প্রায় দেড়গুণ। একই সময়ে এসব প্রতিষ্ঠানে কর্মরত জনবল তথা দেশে কর্মসংস্থান বেড়েছে ২৫ শতাংশ।

এদিকে দেশের ৮৬ শতাংশ উদ্যোক্তা জানিয়েছেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদের প্রধান বাধা পুঁজি বা মূলধনের অভাব। এ ছাড়া সহজে ঋণ পাওয়ার ক্ষেত্রে জটিলতা, দক্ষ শ্রমশক্তির অভাব, পর্যাপ্ত কাঁচামালের ঘাটতি, উৎপাদন খরচ বেড়ে যাওয়া, পণ্য বিপণনে জটিলতা, অবকাঠামোর অভাব এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটকেও তারা প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪-এ এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ অর্থনৈতিক শুমারির ফলাফল প্রকাশ করা হয়।

শুমারির তথ্য বলছে, দেশে বর্তমানে পরিচালিত অর্থনৈতিক ইউনিট বা ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা এক কোটি ১৭ লাখ দুই হাজার ৭৯২টি। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭৮ লাখের কিছু বেশি। সে হিসাবে ১১ বছরের ব্যবধানে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৪৯ দশমিক ৬৮ শতাংশ।

এদিকে এসব ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত জনবলের সংখ্যা তিন কোটির বেশি। ২০১৩ সালে এ সংখ্যা ছিল দুই কোটি ৪৫ লাখ ৮৫০ জন। এ হিসাবে এক দশকে কর্মসংস্থান বেড়েছে ২৫ দশমিক শূন্য তিন শতাংশ।

মোট অর্থনৈতিক ইউনিটের মধ্যে ৫৩ শতাংশের বেশি স্থায়ী প্রতিষ্ঠান। আবার এগুলোর একটি বড় অংশ মাইক্রো ও কুটির শিল্প। এর মধ্যে মাইক্রো শিল্প ৫৬ দশমিক ৬৭ শতাংশ ও কুটির শিল্প ৩৮ দশমিক ৭৪ শতাংশ।

শুমারির তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা প্রায় ৭৩ লাখ ৮৬ হাজারো। শহর এলাকায় এ সংখ্যা ৪৩ লাখ ১৭ হাজার। গ্রামীণ ও শহর উভয় এলাকাতেই অর্থনৈতিক ইউনিট বেড়েছে প্রায় সমান হারে।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তথ্যনির্ভর পরিকল্পনা ও জনকেন্দ্রিক অর্থনৈতিক নীতি। সে প্রেক্ষাপটে অর্থনৈতিক শুমারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলাফল আমাদের অর্থনীতির একটি বিস্তৃত, গতিশীল ও সম্ভাবনাময় চিত্র তুলে ধরে।

এটি দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি, যা পরিচালিত হয় ২০২৪ সালের ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৯৮৬ সালে, ২০০১-০৩ সালে ও ২০১৩ সালে আগের তিন শুমারি পরিচালিত হয়।

শুমারির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিক।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৬ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৬ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৭ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৭ ঘণ্টা আগে
Advertisement