সশস্ত্র বাহিনীতে ২০০৯-২৪ মেয়াদে বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ২২: ১৮
সশস্ত্র বাহিনী বিভাগ। লোগো

বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনীতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে যারা বঞ্চনার শিকার হয়েছেন, তাদের ফের আবেদন করার সুযোগ দিয়েছে সরকার। ওই সময়ের মধ্যে যারা চাকরিচ্যুত, বরখাস্ত, অব্যাহতিপ্রাপ্ত, বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত বা অন্য কোনোভাবে বঞ্চনার শিকার হয়েছেন বলে মনে করবেন, তাদের জন্যই এ সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ১০ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আবেদন করতে পারবেন।

এর আগে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে একই সুযোগ দিয়েছিল। সে সময় যারা আবেদন করেছিলেন তাদের আবেদন যাচাই-বাছাই করে ১৫০ জনকে স্বাভাবিক অবসর অথবা ভূতাপেক্ষ পদোন্নতি দেয় সরকার।

মঙ্গলবার জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন করে যারা আবেদন করবেন তাদের আবেদন পর্যালোচনায় সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেলকে। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে আগামী ১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে সুপারিশ দেবে কমিটি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনীতে চাকরিরত অবস্থায় বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়ে অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত কিংবা বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা আবেদন করতে পারবেন।

তবে আগে বাহিনীর সদর দপ্তরের গঠিত পর্ষদ বা অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটির কাছে যারা আবেদন করেননি অথবা যাদের আবেদন আগে বিবেচনা করা সম্ভব হয়নি, কেবল তাদেরই আগামী ১০ আগস্টের মধ্যে আবেদন করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে সশস্ত্র বাহিনীতে চাকরিরত অবস্থায় বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের কাছ থেকে আবেদন নিয়েছিল অন্তর্বর্তী সরকার।

সেসব আবেদন যাচাই-বাছাইয়ের পর চলতি গত ১ জুলাই এক প্রজ্ঞাপনে তিন বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত হওয়া ১৫০ জন কর্মকর্তাকে স্বাভাবিক অবসর অথবা ভূতাপেক্ষ পদোন্নতি দেয় বিএনপি সরকার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement