রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ২০: ১৪
রেলপথ মন্ত্রণালয়।

গত দুদিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে নেওয়া হয়েছে কঠোর অবস্থান। পাশাপাশি রেলপথেও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) মন্ত্রণালয় থেকে রেলের বিভিন্ন বিভাগে চিঠি দিয়ে এ নির্দেশ দেওয়া হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা।

চিঠিতে বলা হয়েছে, দেশে সম্প্রতি সংঘটিত কিছু অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রেললাইন, রেলসেতু, রেলস্টেশন, ট্রেনসহ সব স্থাপনায় দুষ্কৃতিকারীর যেকোনো ধরনের নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সর্তকতা অবলম্বন করা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রয়োজন।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে চিঠিতে।

জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায় হওয়ার কথা রয়েছে। এ রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা এসেছে অনলাইনে।

এর মধ্যে গত কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটছে, বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এর মধ্যে ময়মনসিংহে বাসে আগুন দেওয়ায় চালক দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

এ পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, বৃহস্পতিবার বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের সব বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। নাশকতার আশঙ্কায় মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ-মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

৫ ঘণ্টা আগে

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেখান থেকে চীনে

বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।

৭ ঘণ্টা আগে

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফরে বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদল

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পিইউ) সফর করেছে। গত মঙ্গলবার উপাচার্য কার্যালয়ের কমিটি রুমে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কম

৭ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে আরব আমিরাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৭ ঘণ্টা আগে