মাথায় হাত বুলিয়ে কাজ করাতে হয়: অর্থ উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

রাষ্ট্রের প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। আর মানুষগুলোর মানসিকতা অপরিবর্তিত থাকায় এখন মাথায় হাত বুলিয়ে ও ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশে স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। তাই অন্তর্বর্তী সরকার চায়, দ্রুত একটা রাজনৈতিক সরকার এসে দিকনির্দেশনা দিক।

শনিবার (২৬ জুলাই) ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করা হয় অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ উপলক্ষে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ভালো প্রতিষ্ঠান এখন আর নেই বললেই চলে। আইনের ব্যত্যয় ঘটছে। রাষ্ট্রের প্রক্রিয়াগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু মানুষগুলো রয়ে গেছে আগের মতোই তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তাই এখন তাদের মাথায় হাত বুলিয়ে, আবার কখনো ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।

তিনি আরও বলেন, সুশাসন নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ। প্রধানমন্ত্রীর কিংবা সংসদ সদস্যদের কার্যক্রমে এখন কোনো চেক অ্যান্ড ব্যালেন্স নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার প্রয়োজন। এসব না হলে কাগুজে সংস্কার কোনো কাজে আসবে না।

রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সবাইকে খুশি করা সম্ভব নয়, তবে অন্তত একটি রাজনৈতিক সরকার দ্রুত দায়িত্ব নিক যারা নতুন করে দিকনির্দেশনা দিতে পারবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইটির লেখক ড. হোসেন জিল্লুর রহমানও। তিনি বলেন, দেবতুল্য ক্ষমতার একমাত্রিককরণই স্বৈরতন্ত্রের জন্ম দেয়। ক্ষমতার এই কলুষিত মডেলকে বিতাড়িত করতে হবে।

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বলেন, স্বাধীনতার পর যে রাষ্ট্র জনগণের হাতে আসার কথা ছিল, বাস্তবে তা হয়নি। এটি একটি তাঁবেদারি রাষ্ট্রে পরিণত হয়েছে এবং শেখ হাসিনার সময়কালে তা আরও পোক্ত হয়েছে।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, দুর্বল শাসনব্যবস্থা এবং কুক্ষিগত ক্ষমতার কারণে রাষ্ট্রীয় অর্থের অপচয় বেড়েছে।

গবেষক ও লেখক আলতাফ পারভেজ বলেন, সংস্কার কার্যকর হচ্ছে না, কারণ আমরা সমস্যার গোড়ায় যাচ্ছি না। স্বাধীনতার পর থেকে আমরা এক ধরনের স্বৈরতন্ত্রের মধ্যেই বসবাস করছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

৩ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ব্যারিকেড অতিক্রম করে তারা সংসদ ভবনের সামনে বটতলা গেটে পৌঁছান। শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশের সড়ক আটকে অবস্থান নেওয়ায় আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেটমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি, সংসদ ভবন অভিমুখে শিক্ষার্থীরা

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। সোয়া এক ঘণ্টার বেশি অবরোধ করে তারা বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড় ছেড়ে সংসদ অভিমুখে যাত্রা করেন।

৪ ঘণ্টা আগে

সড়ক ছেড়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি, কীভাবে পরীক্ষা সঠিকভাবে নেব। কীভাবে এ দুর্যোগ মোকাবিলা করব। আমরা আশ্বাস দিচ্ছি– যেসব পরীক্ষা কেন্দ্রে ভুলত্রুটি হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার বিধান আমাদের রয়েছে।’

৪ ঘণ্টা আগে