সেনাপ্রধান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না: আইএসপিআর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সেনাপ্রধানের নামে খোলা কয়েকটি ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সামরিক বাহিনীর দপ্তরটি বলছে, সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট ও প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে আইএসপিআর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সেসব প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

সেনাপ্রধান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না জানিয়ে আইএসপিআর বলছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই। ভবিষ্যতেও এ ধরনের কোনো অ্যাকাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই তার।

এ কারণেই সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাপ্রধানের নামে যেকোনো অ্যাকাউন্ট থেকে সতর্ক থাকতে বলেছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অবস্থায় জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

আইএসপিআর জানিয়েছে, যারা এসব ভুয়া অ্যাকাউন্ট বা প্রোফাইল পরিচালনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের বিভ্রান্তমূলক কার্যক্রমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড

নিম ও নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।

৬ ঘণ্টা আগে

মুজিববর্ষ উদ্‌যাপনে খরচ হাজার কোটি টাকা— সংসদে জানালেন অর্থমন্ত্রী

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা-উপজেলায় বিভিন্ন কর্মসূচি, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদী নির্মাণ, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের ভাস্কর্য নির্মাণ এবং রাষ্ট্রীয় সময় গণনার ডিজিটাল বোর্ড স্থাপনসহ বিভিন্ন খাতে সরকারের মোট ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ টাকা।

১৮ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৯৬

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামজনিত উপসর্গ নিয়ে চারজন এবং হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

১ দিন আগে

আর্থিক শৃঙ্খলার জন্য গভর্নর পদ সাংবিধানিক করা উচিত: ফরাসউদ্দিন

সাবেক এই গভর্নর বলেন, সরকারের স্থিতিশীলতার জন্য সাধারণ নির্বাচনের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নয়, বরং উচ্চ কক্ষে বরাদ্দ দেওয়া যেতে পারে। সংসদ সদস্যদের সংবিধান সংশোধন, সরকারের প্রতি অনাস্থা ও অর্থ বিল ছাড়া বাকি ক্ষেত্রে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত।

১ দিন আগে