প্রতিবেদক, রাজনীতি ডটকম

জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না জানিয়েছেন, সদ্য গঠিত ‘৭১ মঞ্চ’-এর নামের সঙ্গে তার নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রচারণা চলছে।
সামাজিক মাধ্যমের ওই প্রচারণায় বলা হচ্ছে, ‘ড. কামাল হোসেন ও জেড আই খান পান্নার নেতৃত্বে ১৫ আগস্ট রাজধানীর ৩২ নম্বরে শোক মিছিল যাবে।’
‘৭১ মঞ্চ’-এর অন্যতম সদস্য জেড আই খান পান্না ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে লেখেন, ‘৭১ মঞ্চের নামে ড. কামাল হোসেন ও আমার নাম যুক্ত করে ১৫ আগস্ট ৩২ নম্বরে যাওয়ার কথা বলা সঠিক নয়।’
মূলত ওই প্রচারণাটি বিদেশে ভোগবিলাসে জীবন কাটাতে থাকা পতিত আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের ফেসবুক আইডিতে দেখা যাচ্ছে। অনেকে বলছেন, এ ধরনের পোস্ট দিয়ে দেশে থাকা নেতা-কর্মীদের মাঠে নামিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন তারা।
অবশ্য, এ ধরনের প্রচারণার প্রেক্ষাপটে প্রবাসী অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ১৫ আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না।
শনিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, ‘১৫ আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না। ধানমন্ডি ৩২ নাম্বার অভিমুখে যেই মহাপুরুষই আসুক বা আসার চেষ্টা করুক, পরিণতি ভালো হবে না। মনে রাখবেন ধানমন্ডি ৩২ নাম্বার ফ্যাসিবাদের তীর্থস্থান। ফ্যাসিবাদের তীর্থস্থানের যেকোনো গ্লোরিফিকেশনের প্রচেষ্টাকে সর্বশক্তি দিয়ে জনগণ রুখে দেবে। কোনো কন্সিকুয়েন্সের কথা চিন্তা না করেই। ইনকিলাব আভিতক জিন্দা হ্যায়।’

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ ঘণ্টা আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।
১১ ঘণ্টা আগে
তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
দেশে অতি বৃষ্টি, পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ৭ জেলায় এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে দেড় লাখের বেশি পরিবার। এ ছাড়া বন্যাকবলিত জেলাগুলোতে বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।
১১ ঘণ্টা আগে