প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমের জন্য প্রণীত বিধিমালার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারের বক্তব্য নয়, এটি আমার ব্যক্তিগত মতামত সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।’
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা মাঠপর্যায়ে ভোটের বাস্তব পরিস্থিতি তুলে ধরলে তাতে কমিশন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই সরকারও চায় একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে। তবে সেটা বাস্তবে করতে হলে সাংবাদিকদের হাত ধরতে হবে নির্বাচন কমিশনকে।’
সাবেক নির্বাচন কমিশনার হিসেবে অভিজ্ঞতার প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘২০০৮ সালের পর অনেক ভোটারই ভোট দেওয়ার সুযোগ পাননি। অনেক তরুণ জানেনই না ভোট দিতে হয় কীভাবে। মেজরিটি ভোটারদের বাদ দিয়ে দেশ পরিচালনা করা হয়েছে এর দায় শুধু আওয়ামী লীগের নয়, বরং পুরো জাতির।’
তিনি আরও যোগ করেন, ‘সুষ্ঠু নির্বাচন চাইলে নির্বাচন কমিশনের উচিত সাংবাদিকদের সঙ্গে বসা এবং তাদের মতামত নেওয়া। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের পার্থক্য সবাইকে পরিষ্কারভাবে বুঝতে হবে।,
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকলে কোনো নির্বাচনকেই সুষ্ঠু বলা সম্ভব নয়। তারা নির্বাচন কমিশনের কাছে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১১ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৫ ঘণ্টা আগে